বাংলা লতিফা
তেঁতুল তলা
কে এম আলাউদ্দীন
কৈশোর জীবন, এলোমেলো গাছগাছালির পাতাঘেরা ছোট্ট একটি নীড়, গা ঘেঁষে চলে গেছে চির চেনা বাংলার খাল/
হাসপাতালের পাশে কবরস্থান লেন, একটি ব্রীজের খুব কাছে প্রকান্ড তেঁতুল-বৃক্ষছায়া আমার খেলার সাথী/
বাড়ির পথ জুড়ে তেঁতুলের গাছ, দু'পাশে শুপারি গাছ, এখন আর নেই, পিতা-মাতা কেউ নেই।
বাবা বলেছিলেন, "এ গাছ কেটোনা, ঠিকানা হবে"; সেখানে এখন জীবনের ছোঁয়া নেই, আছে ইটের দেয়াল/
খেলার সাথীরা যে যার পথে, খন্ড খন্ড হয়ে গেছে ভূমি, পিতা নেই, গাছটিও নেই, টিকে আছে, হামিদ খান ভিলা/
স্মৃতির আবেগমাখা পাতারহাট বন্দরের এক কোনে তেঁতুল তলা, শুধু দু'টি শব্দ নয় যেন অচেনা দু'ফোঁটা অশ্রু বিন্দু।
১৫/০৯/২০২১, হামিদ খান ভিলা, পতারহাট, মেহেন্দিগঞ্জ, বরিশাল।

No comments:
Post a Comment