শুধু পথ চলা - Dr. KM Alauddin

Latest

Monday, September 13, 2021

শুধু পথ চলা

 বাংলা লতিফা


শুধু পথচলা

কে এম আলাউদ্দীন


ভরা যৌবন তবু ফের কাঁদে নদী ঢেউগুলো আছড়ে পরে

দু'কুলের দুঃখ ভরা ঘরের উঠোন কি এক অজানায়

ভাঙ্গা-গড়া স্বপ্ন নিয়ে, অপেক্ষায় প্রকৃতির সাথে কানাকানি করে।


আঁকাবাঁকা নদীপথে বাতাসের কোলাকুলি, এখনো এখানে

'ধান সিঁড়ি নদী' বিষন্ন ক্লান্ত ধোঁয়ায় ধোঁয়ায় কালো মেঘ

সৃষ্টির পথচলা থেমে নেই, থেমে নেই কিছু, শুধু পথচলাই জীবন।


১২/০৯/২০২১, পাতারহাটের পথে, লঞ্চে, বরিশাল।



No comments:

Post a Comment